মুন্সীগঞ্জ, মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা গ্রামে বৃহস্পবিার রাতে দু'দফা বোমা বিস্ফোরণে স্থানীয় আওয়ামী লীগের চার কর্মী আহত হয়েছেন।
এদের মধ্যে সফিউল (২০) ও হান্নানকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সফিউলের মাথা ও ডান পা ঝলসে গেছে। হান্নানের দু'পা ও হাত জখম হয়েছে। বাকি দু'জনকে চিকিৎসা দেওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। এদের নাম জানা যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আব্দুল্লাহ জানান, একটি বাঙ্গি ক্ষেতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ হয়েছে নাকি কেউ বোমা হামলা করেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৭ ঘ.
bdnews24