২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মশহুদের দুই বছর: দুর্নীতির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধেও

নিয়োগের প্রায় দুই বছর এক মাস পর বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক সেনা প্রধান হাসান মশহুদ চৌধূরী। দায়িত্ব পালনকালে দুর্নীতি দমন অভিযানে দেশের সাবেক দুই প্রধানমন্ত্রীসহ প্রায় তিন শতাধিক রাজনীতিক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এসব কারণে বহুল আলোচিত ছিলেন এই অবসরপ্রাপ্ত লে. জেনারেল। প্রদীপ চৌধুরীর কলমে বিস্তারিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়োগের প্রায় দুই বছর এক মাস পর বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক সেনা প্রধান হাসান মশহুদ চৌধূরী। দায়িত্ব পালনকালে দুর্নীতি দমন অভিযানে দেশের সাবেক দুই প্রধানমন্ত্রীসহ প্রায় তিন শতাধিক রাজনীতিক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এসব কারণে বহুল আলোচিত ছিলেন এই অবসরপ্রাপ্ত লে. জেনারেল। ২০০৭ সালের ২২ ফেব্র"য়ারি সাবেক সেনা প্রধান ও ইয়াজউদ্দীন সরকারের পদত্যাগী উপদেষ্টা হাসান মশহুদকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় ফখরুদ্দীন সরকার। ২৫ ফেব্র"য়ারি তিনি কাজে যোগ দেন। একই সময় তার সঙ্গে কমিশনার হিসাবে যোগ দেন অবসরপ্রাপ্ত জেলা জজ মো. হাবিবুর রহমান ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আবুল হাসান মনজুর মান্নান। ২০০৪ সালের ২১ নভেম্বর তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে কমিশন গঠন করা হয়। এই কমিশনের চেয়ারম্যান হিসেবে বিচারপতি সুলতান হোসেন খাঁন এবং কমিশনার পদে নিয়োগ পান অধ্যাপক মনিরুজ্জামান মিঞা ও মনিরউদ্দিন আহমেদ। দৃশ্যত তখন থেকেই যাত্রা শুরু হয় স্বাধীন দুর্নীতি দমন কমিশনের। তবে সাধারণ মানুষের মাঝে কমিশন সম্পর্কে ছিল নেতিবাচক ধারণা। মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই ২০০৭ সালের ফেব্র"য়ারির প্রথম সপ্তাহে তারা চাপের মুখে পদত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে। তাদের পদত্যাগের পর ৭ থেকে ২৪ ফেব্র"য়ারি কমিশনহীন ছিল দুদক। ২৫ ফেব্র"য়ারি নতুন কমিশন গঠনের আগ পর্যন্ত তালিকা প্রকাশসহ দুদকের সব কাজ হয়েছে তৎকালীন সচিব দেলোয়ার হোসেনের নিদের্শে। কিন্তু দুদক আইন অনুযায়ী কমিশনের সিদ্ধান্ত ছাড়া কোনো কাজ অন্যরা করতে পারে না। সচিব শুধু সাচিবিক দায়িত্ব পালন করবেন। সচিবের ওই সময়ের কর্মকাণ্ডে বিতর্ক দেখা দিলে মার্চ মাসে দুদক বিধিমামলায় ভূতাপেক্ষ বৈধতা দিয়ে তা বৈধ করা হয়। এই ছিল দুর্নীতি দমন কমিশনের ফলহীন একটি অধ্যায়। এরপরের অধ্যায়টি কেবল হাসান মশহুদ চৌধূরীর। তার দায়িত্ব নেওয়ার প্রথম দিনই সম্পদের হিসাব দিতে এসে গ্রেপ্তার হন প্রধান দুটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। দুদকে এসে আটক 'সম্পদের হিসাব দিতে এলে কাউকে দুদক থেকে আটক করা হবে না'- এমন ঘোষাণার পরও অনেকেই সম্পদের হিসাব দিতে এসে যৌথ বাহিনীর হাতে আটক হলে নড়েচড়ে বসেন দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতা থেকে শুরু করে আমলা, ব্যবসায়ীরা। হাসান মশহুদ কাজে যোগ দেওয়ার প্রথম দিন হিসাব দাখিল করে বেরিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হন- আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন, বিএনপি নেতা মির্জা আব্বাস, ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার মো. আব্দুল কাইয়ুম, সাবেক বিদ্যুৎ সচিব আ ন হ আখতার হোসেন, বিএনপি'র সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম। হাসান মশহুদ সবচে আলোচিত হন হাসিনা-খালেদার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠিয়ে। একটি চাঁদাবাজি মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের পরের দিনই তার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায় দুদক। ১৮ জুলাই আরেক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠানো হয়। প্রথম তিন মামলা নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর ওই বছরের ৬ মার্চ কমিশন তেজগাঁও থানায় মহিউদ্দিন খান আলমগীর, কাফরুল থানায় মীর মো. নাছিরউদ্দিন, তার ছেলে মীর হেলাল উদ্দিন, গুলশান থানায় আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আলাদা তিনটি মামলা দায়ের করে। দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত সন্দেহভাজন দুর্নীতিবাজদের বিচার দ্রুত শেষ করতে জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেলে স্থাপন করা হয় পাঁচটি বিশেষ জজ আদালত। ৬ মে থেকে চারটি আদালত কাজ শুরু করলেও পরে আরও ৬ টি আদালতসহ মোট ১০ টি আদালত কাজ শুরু করে। প্রথম তালিকা ২০০৭ সালের ১৮ ফেব্র"য়ারি ৫০ জন শীর্ষ রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীর তালিকা প্রকাশের পাশাপাশি তাদেরকে 'শীর্ষ দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও গডফাদার' হিসাবে উল্লে