২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এনজিওর কার্যক্রম নিয়ন্ত্রণে পৃথক নিবন্ধন কর্তৃপক্ষ গঠনের চিন্তাভাবনা

বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) কার্যক্রম নিয়ন্ত্রণে সরকার উচ্চ ক্ষমতার পৃথক একটি নিবন্ধন কর্তৃপক্ষ গঠনের চিন্তাভাবনা করছে। উদ্যোগ নেওয়া হয়েছে সংস্থাগুলোর কার্যক্রম মনিটরিংয়েরও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2009, 04:34 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) কার্যক্রম নিয়ন্ত্রণে সরকার উচ্চ ক্ষমতার পৃথক একটি নিবন্ধন কর্তৃপক্ষ গঠনের চিন্তাভাবনা করছে। উদ্যোগ নেওয়া হয়েছে সংস্থাগুলোর কার্যক্রম মনিটরিংয়েরও। এছাড়া সরকারি অনুদান পাওয়া মাদ্রাসা ও এতিমখানাসহ সামাজিক সংগঠনগুলোর কর্মকাণ্ড মনিটরিং করার জন্য স্থানীয় সাংসদদের চিঠি দেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার সচিবালয়ে তাদের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান। অর্থমন্ত্রী তার কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, প্রয়োজনে এনজিওগুলোর নিবন্ধনের আগে পুলিশি তদন্তেরও ব্যবস্থা করা হবে। এরই মধ্যে এ ব্যাপারে একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। একে একটি ভাল উদ্যোগ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের একটি প্রস্তাব পাঠানো হয়েছে। একটি মাত্র সংস্থা থেকে নিবন্ধন দেওয়া হলে এনজিওগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একই সঙ্গে এনজিওর মাধ্যমে আসা অর্থ কী কাজে ব্যবহৃত হচ্ছে তাও জানা যাবে। এনজিওর মাধ্যমে আসা অর্থ 'জঙ্গিবাদি তৎপরতায় ব্যবহার' বন্ধে সরকার কী ধরনের ব্যবস্থা নেবে, জানতে চাইলে তিনি বলেন, মানিলন্ডারিং আইনের মাধ্যমেই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এ আইনটি জঙ্গিবাদী তৎপরতায় অর্থায়ন রোধে যথেষ্ট। সমাজকল্যাণ মন্ত্রী মোস্তফা শহীদ তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, বর্তমানে প্রায় ৫৫ হাজার প্রতিষ্ঠান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান পেয়ে থাকে। তারপরও তাদের কর্মকান্ড মনিটরিং করা হয় না। ফলে প্রতিষ্ঠানগুলোর অর্থ কী কাজে ব্যয় হয়, তাও সরকার জানে না। তাই তাদের কর্মকাণ্ড মনিটরিং-এর দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদদের। তিনি বলেন, এ ব্যাপারে প্রায় একমাস আগেই সাংসদদের চিঠি দেয়া হয়েছে যাতে আগামী বাজেটের আগেই তারা তাদের এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে পারেন। এই প্রতিবেদন পাওয়ার পরই এসব প্রতিষ্ঠানের জন্য নতুন বাজেটে অর্থ বরাদ্দ করা হবে। মোস্তফা শহীদ বলেন, বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয়, এনজিও ব্যুরো এবং সমবায় অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা থেকে এনজিওর নিবন্ধন দেওয়া হচ্ছে। ফলে এনজিওগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। একটিমাত্র নিবন্ধন কর্তৃপক্ষ থাকলে তাদের নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে। এছাড়া এনজিওর কার্যক্রম মনিটরিং করার জন্য একটি সামাজিক নিরাপত্তা পরিষদ গঠনেরও উদ্যোগ নেয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, "এ সংস্থাটি এনজিওর কার্যক্রম মনিটরিং এবং প্রয়োজনে সনদ বাতিল করতে পারবে। এতদিন আমরা নিবন্ধন দিয়েছি। এখন সনদপত্রও দেবো। প্রতি দু'বছর পরপর এনজিওর সনদপত্র নবায়ন করতে হবে।" সমাজকল্যাণ মন্ত্রী বলেন, এনজিওগুলোর হাত এখন অনেক লম্বা। তাদের পরিধিও অনেক বড়। এখনই সময় এগুলোকে মনিটরিং ও নিয়ন্ত্রণ করার। এনজিওগুলোর টাকা কোথা থেকে আসছে, তা মনিটর করতে হবে। দূরভিসন্ধিমূলকভাবে যাতে কোন তহবিল তারা আনতে না পারে, সে ব্যাপারে সরকার পদক্ষেপ নেবে। জঙ্গি তৎপরতার জন্য আসা অর্থ বন্ধ করতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জঙ্গিদের অর্থের উৎস্য এখনো অজানা। জঙ্গি অর্থায়নের কোন আলামত পেলে সরকার ব্যবস্থা নেবে। এজন্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লি