ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাপ্তাহিক কার্যদিবস পাঁচদিনের পরিবর্তে ছয়দিন করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড কর্তৃপক্ষ। শনিবার (৪ এপ্রিল) থেকে নতুন সময়সূচি অনুযায়ী সংস্থার কার্যক্রম চলবে।
বৃহস্পতিবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগে শুক্র ও শনিবার সারাদেশে বিমানের কার্যালয়গুলো বন্ধ থাকতো। এখন থেকে শুধু শুক্রবার বন্ধ থাকবে।
এছাড়া বিমান চলাচল কার্যক্রম চলবে আগের মত সপ্তাহের সাতদিনই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএসবি/১৬৩৬ ঘ.
bdnews24