২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে আসতে পারেন হিলারি ক্লিনটন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফরে আসতে সম্মত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বুধবার বলা হয়, 'উভয় সরকারের জন্য পারস্পরিক একটা সুবিধাজনক সময়ে' তিনি এ সফরে আসতে পারেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 12:37 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফরে আসতে সম্মত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বুধবার বলা হয়, 'উভয় সরকারের জন্য পারস্পরিক একটা সুবিধাজনক সময়ে' তিনি এ সফরে আসতে পারেন। (আরো তথ্যসহ) পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আমন্ত্রণে হিলারি ঢাকা সফরে আসতে রাজি হয়েছেন। নেদারল্যান্ডসের দ্য হেগে আফগানিস্তান নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলন চলার ফাঁকে তিনি এই আমন্ত্রণ জানান। বিবৃতিতে বলা হয়, "হিলারি ক্লিনটন আমন্ত্রণ গ্রহণ করেছেন। উভয় সরকারের জন্য পারস্পরিক একটি সুবিধাজনক সময়ে ভবিষ্যতে এই সফরের ব্যবস্থা করা যেতে পারে বলে তিনি মত দিয়েছেন।" সাবেক ফার্স্টলেডি হিলারী ক্লিনটন ইতিপূর্বে বাংলাদেশ সফর করেছেন। আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনটিতে যোগ দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মালয়েশিয়ার রাজধানী থেকে নেদারল্যান্ডসে যান। সেখানে তিনি ওলন্দাজ পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম ভারহাগেন, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন স্মিথ ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আলি বাবাকানের সঙ্গেও বৈঠক করেছেন বলে বিবৃতিতে জানানো হয়। সম্মেলনে ৭২টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন। ধারণা করা হচ্ছে একটি মাত্র রাজনৈতিক বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীদের এটিই সবচেয়ে বড় সম্মেলন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/জিএনএ/টিআর/১৮৩৮ঘ.