ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সত্য ও জবাবদিহিতা কমিশনে (ট্রুথ কমিশন) স্বীকারোক্তি দেওয়া ৪৪৮ জন আত্মস্বীকৃত দুর্নীতিবাজের তালিকা জাতীয় সংসদে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এই নামের তালিকা প্রকাশ করেন।
এদের মধ্যে রয়েছেন মন্ত্রী পরিষদ বিভাগের উপ সচিব ফছি উদ্দিন, সাবেক অতিরিক্ত আইন সচিব আবুল বাশার ভূইয়া, সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী (সাময়িকভাবে বরখাস্ত) সাইফুল ইসলাম এবং তার স্ত্রী রোজিনা সুলতানা রিমি।
এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফখরুল আলম তালুকদার, বাাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম ও তার স্ত্রী শারমিনা ইসলাম, একই সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক (সাময়িকভাবে বরখাস্ত) জিয়াউল ইসলাম, এসেনসিয়াল ড্রাগের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হারুন আল রশিদ, সড়ক ও জনপথের সাবেক প্রধান প্রকৌশলী মাহতাব উদ্দিন আহমেদ, সেতু বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান ও তার স্ত্রী দেলোয়ারা বেগমও রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/কেআরসি/এএল/এসকে/১৮৩২ঘ.
bdnews24