বরিশাল, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সুগন্ধা নদীতে মঙ্গলবার বিকেলে কালবৈশাখী ঝড়ে ডুবে যাওয়া ট্রলার থেকে বুধবার আরও ছয় যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে চার মহিলা ও দু'টি শিশু রয়েছে। এই ছয়জনকে নিয়ে মোট নয়টি লাশ উদ্ধার করা হলো। এখনও চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়াজ।
এদিকে নিমজ্জিত ট্রলারটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
যে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন ক্ষুদ্রকাঠি গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার মেয়ে রাবেয়া (৮), চাঁদপাশা বকশিচর এলাকার আলমগীর হোসেন টুলুর ছেলে সেজাম (৪), ক্ষুদ্রকাঠি গ্রামের রুনু বেগম (৪০), রাজকর এলাকার ছালেমা বেগম (৪০), খানপুরার চন্দ্রবান বেগম (৪০), রুনু বেগম (৩৫), চাঁদপাশার লাইজু আক্তার সুমি (৩০), রংপুরের পীরগাছা উপজেলার মমতাজ বেগম (৩৫) ও জ্যেৎস্না বেগম (৩০)।
আগের দিন রুনু বেগম, মমতাজ বেগম ও জ্যেৎ
bdnews24