২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা সবসময় সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত: সংসদে খালেদা

বিডিআর সদরদপ্তরের ঘটনার পরবর্তী সঙ্কট থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। রোববার রাতে জাতীয় সংসদে বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাবের ওপর আলোচনার সময় তিনি এই আহ্বান জানান। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 05:01 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদরদপ্তরের ঘটনার পরবর্তী সঙ্কট থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। রোববার রাতে জাতীয় সংসদে বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাবের ওপর আলোচনার সময় তিনি এই আহ্বান জানান। খালেদা জিয়া বলেন, "দেশ আজ মহাবিপদে। আমরা কেউ বিপদমুক্ত নই। দেশ ও গণতন্ত্রকে আজ বাঁচাতে হবে। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি।" তিনি পিলখানার ঘটনায় নিহত সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান। বিএনপি চেয়ারপার্সন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাযজ্ঞের ঘটনার প্রকৃত দোষীদের কঠোর শাস্তি দাবি করেন। খালেদা জিয়া তার ২০ মিনিটের বক্তব্যে পরিস্থিতি মোকাবেলায় সরকারের উদ্যোগ ও বিরোধীদলের সহযোগিতা না চাওয়ার সমালোচনা করেন। সরকারকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, "আমরা সবসময় সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। এ রকম একটি ঘটনার পর সরকারের কাছ থেকে একটা টেলিফোন কলও আমরা পাইনি। অবস্থাদৃষ্টে মনে হয়েছে সরকার বিরোধীদল থেকে সহযোগিতা নিতে চায় না।" তিনি বলেন, "তারা বিরোধীদলকে নগণ্য ভেবেছেন।" বিরোধীদলীয় নেতা সঙ্কট নিরসনে আলোচনায় দলের জুনিয়র পর্যায়ের প্রতিনিধি পাঠানোর অভিযোগ পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সরকারি দলে অনেক অভিজ্ঞ নেতা থাকা সত্ত্বে