২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাসহ নিহতদের স্মরণে বিএনপির উদ্যোগে রোববার জাতীয় প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 06:11 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম) - বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাসহ নিহতদের স্মরণে বিএনপির উদ্যোগে রোববার জাতীয় প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম শামসুল ইসলাম, লে. জেনারেল (অবসরপ্রাপ্ত) মাহবুবুর রহমান, এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী, মির্জা আব্বাস ও সেলিমা রহমানসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। দোয়া মাহফিল শেষে খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, "পিলখানার ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের কথা বলে সরকার এই ঘটনার দায়-দায়িত্ব এড়াতে পারবে না।" বিএনপি কেন্দ্রীয়ভাবে রাজধানী ছাড়াও সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/জিএমএ/টিআর/এসকে/২৩৩৭ঘ.