২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে চোরাই ভারতীয় শাড়িসহ বার্জ আটক, গ্রেপ্তার ৬

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় মুধুমতি নদী থেকে রোববার ভারতীয় শাড়িসহ একটি বার্জ আটক করেছে পুলিশ। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 01:35 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

গোপালগঞ্জ, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম) - গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় মুধুমতি নদী থেকে রোববার ভারতীয় শাড়িসহ একটি বার্জ আটক করেছে পুলিশ। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জের মো. হাসান (২৮), নড়াইলের সুমন আহম্মেদ (৩০), মুন্সীগঞ্জের মো. মনির হোসেন (৪০), বাগেরহাটের মো. অহিদুল ইসলাম (২১), কবির কাজী (৩৫) ও মো. সজিব (১৯)। সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. হামিদুল হক জানান, ভোরে ভারতীয় চোরাই শাড়ি ও থ্রি পিস ভর্তি একটি বার্জ মুধুমতি নদী দিয়ে যাওয়ার সময় সদর উপজেলার বৌলতলী এলাকা থেকে আটক করা হয়। এ সময় বার্জে থাকা ছয়জনকে গ্রেপ্তার করা হয়। আরও কয়েকজন নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার ছয়জনের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরও বলেন, "ভারত থেকে চোরাই পথে আসা এ শাড়ি ও থ্রি পিস সাতক্ষীরা সীমান্ত থেকে বার্জে করে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল।" আটক শাড়ি ও থ্রি পিসের মূল্য আনুমানিক এক কোটি টাকা বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। এএসপি হামিদুল হক জানান, বার্জ থেকে শাড়ি ও থ্রি পিসগুলো খালাসের কাজ চলছে। গ্রেপ্তারকৃতদের সদর থানার বৌলতলী পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক এসএম আশফাক হুসেন, পুলিশ সুপার মো. আব্দুল কুদ্দুছ আমীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৩৩ ঘ.