২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহে নিহতদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বিডিআর বিদ্রোহে নিহতদের গায়েবানা জানাজা রোববার সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 12:34 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ ২৪ ডটকম)--বিডিআর বিদ্রোহে নিহতদের গায়েবানা জানাজা রোববার সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা শরীক হন। আরো শরীক হয়েছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম. ইনায়েতুর রহিম, ড. এম জহির, সিনিয়র অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নুরুল ইসলাম সুজন। বিডিনিউজ ২৪ ডটকম/এটি/টিআর/১৮২৮ ঘ.