ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআরের ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি এ ঘটনার দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের জন্য শেখ হাসিনার প্রশংসা করেছেন বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলীয় রাষ্ট্রদূত ড. জাস্টিন লি।
রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন নবনিযুক্ত অস্ট্রেলীয় রাষ্ট্রদূত।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
আবুল কালাম আজাদ জানান, "নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় রাষ্ট্রদূত শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এছাড়া তিনি বিডিআর'র ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি এ ঘটনার দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের জন্য শেখ হাসিনার প্রশংসা করেছেন।"
প্রেস সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন,"ছবিসহ ভোটার তালিকা তৈরী ও নবম জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসিত হয়েছে।"
বাংলাদেশের বিগত নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোসহ বিভিন্ন রকম সহযোগিতার জন্য অস্ট্রেলিয়ার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া বৈঠকে দ'ুদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
আবুল কালাম আজাদ বলেন, "শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন যে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনসহ ব্যবসা বাণিজ্য শিল্পে এদেশে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন রাষ্ট্রদূত।"
অস্ট্রেলীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের পরে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন এলাকা কর্তৃপক্ষ (বেপজা) গভর্নিং বোর্ডের ৩০তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেপজার গভর্নিং বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনা।
আবুল কালাম আজাদ জানান, বোর্ডের ৩০তম সভায় ২৯তম সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়েছে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, বাণিজ্য মন্ত্রী ফারুক খান, শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24