ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের পর গঠিত তদন্ত কমিটি সোমবার আরো এক সপ্তাহ সময় বাড়ানোর আবেদন করেছে।
কমিটির সদস্য সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "আমরা আরো এক সপ্তাহ সময় বাড়ানোর প্রস্তাব করেছি। এজন্য যথাযথ আবেদন করা হয়েছে। এর আগে ঘোষিত সময়সূচি অনুযায়ী সোমবার ছিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ কার্য দিবস।"
মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, "সোমবার প্রতিবেদন জমা দেওয়ার শেষ কার্যদিবস থাকায় সকালেই প্রয়োজনীয় সময় চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে।"
২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহ এবং অনাকাক্সিক্ষত ঘটনা তদন্তে ২ মার্চ এ কমিটি করা হয়। ৩ মার্চ এ কমিটি কাজ শুরু করে। ৯ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সাত কার্যদিবস সময় বাড়ানো হয়।
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে প্রথমে ২৬ ফেব্র"য়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি তদন্ত কমিটি করা হয়। পরে ২ মার্চ পুনর্গঠন করা হয় ওই কমিটি। নতুন কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বদলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আনিস-উজ-জামানকে প্রধান করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/জিএনএ/১২০৬ ঘ.
bdnews24