২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জঙ্গি নিয়ে বেশি আলোচনা হলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে'

দেশে জঙ্গি বা জঙ্গিবাদ নিয়ে অতি বেশি আলোচনা হচ্ছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক। সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই মিলনায়তনে প্রাক-বাজেট আলোচনায় সূচনা বক্তব্যে তিনি জঙ্গি প্রসঙ্গ টেনে বলেন, "আমরা প্রতিটি আলোচনায় এখন জঙ্গি দেখছি। দেশে এখন জঙ্গি নিয়ে অতি বেশি আলোচনা হচ্ছে। এ কারণে আমাদের (এফবিসিসিআই) দু'জন পরিচালককে বিদেশে যাওয়ার ভিসা দেওয়া হয়নি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 12:46 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা ২৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে জঙ্গি বা জঙ্গিবাদ নিয়ে অতি বেশি আলোচনা হচ্ছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক। সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই মিলনায়তনে প্রাক-বাজেট আলোচনায় সূচনা বক্তব্যে তিনি জঙ্গি প্রসঙ্গ টেনে বলেন, "আমরা প্রতিটি আলোচনায় এখন জঙ্গি দেখছি। দেশে এখন জঙ্গি নিয়ে অতি বেশি আলোচনা হচ্ছে। এ কারণে আমাদের (এফবিসিসিআই) দু'জন পরিচালককে বিদেশে যাওয়ার ভিসা দেওয়া হয়নি।" আনিসুল হক বলেন, "বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে দেশে জঙ্গি তৎপরতার কারণে মালয়েশিয়া সরকার আমাদের ৫৫ হাজার শ্রমিকের ওয়ার্ক পারমিট বাতিল করে দিয়েছে। ব্যাক্তিগতভাবে আমি এমনটা মনে করি না। তবে আসলেই যদি জঙ্গি বা জঙ্গিবাদের কারণে মালয়েশিয়া সরকার এ সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে এটা আমাদের জন্য খুবই দু:খজনক ঘটনা। "দেশে জঙ্গি নিয়ে বেশি আলোচনা হলে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে।" এ আশঙ্কা প্রকাশ করে এফবিসিসিআই প্রধান আরো বলেন, "জঙ্গি নিয়ে এতো বেশি আলোচনা হলে দেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে ফেলতে পারে। এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।" প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআই সহ-সভাপতি আবু আলম চৌধুরী, আবুল কাশেম আহমেদ, বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও বিকেএমইএ সহ-সভাপতি জাইবুল হক । বিডিনিউজ টোয়োন্টফোর ডটকম/এআরএইচ/এইচএ/১৮৩০ঘ.