২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে চালবোঝাই ট্রাকসহ দুজন গ্রেপ্তার

মাদারীপুরে রাজৈর উপজেলার টেকেরহাট থেকে সোমবার দুপুরে চালবোঝাই দু'টি ট্রাক আটক করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ট্রাক দু'টির চালক জলিল মণ্ডল (৪২) ও জামাল খানকে (৩২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

মাদারীপুর, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরে রাজৈর উপজেলার টেকেরহাট থেকে সোমবার দুপুরে চালবোঝাই দু'টি ট্রাক আটক করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ট্রাক দু'টির চালক জলিল মণ্ডল (৪২) ও জামাল খানকে (৩২)। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুল মুমীন জানান, মেসার্স নূরজাহান খানম নামে ফরিদপুরের এক চাল ঠিকাদারের লোকজন কালকিনি খাদ্য গুদামে চাল পাঠানোর জন্য সোমবার দুপুরে মাদারীপুরের চরমুগুরিয়া খাদ্য গুদাম থেকে ২৬ মেট্রিক টন চাল উত্তোলন করে দু'টি ট্রাকে বোঝাই করে। কিন্তু ট্রাক দু'টি কালকিনি না গিয়ে অন্য পথে আসায় পুলিশের সন্দেহ হয়। এ ব্যাপারে রাজৈর থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মজিবুর রহমান ভুইয়া জানান, চালবোঝাই ট্রাক দু'টি মাদারীপুর থেকে কালকিনি যাওয়ার কথা। কিন্তু কালকিনি না গিয়ে টেকেরহাটে কেন গেল তার কোনো ব্যাখ্যা নেই। এটা অবশ্যই সন্দেহজনক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩৬ ঘ.