চট্টগ্রাম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র মামলায় চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) পাঁচ সাবেক সিবিএ নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ কোন তথ্য পায়নি সিআইডি কর্মকর্তারা।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত সিআইডি'র তদন্তকারী দলের সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ও সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদে এ পাঁচজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি।
নগরীর দামপাড়ার সিআইডি কার্যালয়ে অস্ত্র খালাসের সময়কালে সিইউএফএল-এর তৎকালীন সিবিএ নেতা সুলতানুল আজিম, হারুনুর রশিদ, বাবুল মিয়া, সিরাজুল ইসলাম ও মোহাম্মদ হানিফকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।
২০০১ সালের এপ্রিলে গভীর রাতে কর্ণফুলী নদীর সিইউএফএল-এর ঘাটে দু'টি ট্রলার থেকে খালাস করার সময় ১০ ট্রাক অস্ত্র ধরা পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিআর/০০০১ঘ.
bdnews24