২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানা পালানো দুই আসামীর একজন গ্রেপ্তার

রাজধানীর যাত্রবাড়ি থানা থেকে ছিনতাই মামলার দুই আসামী মঙ্গলবার ভোরে পালিয়ে যাওয়ার প্রায় ৬ ঘন্টা পর তাদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 07:11 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর যাত্রবাড়ি থানা থেকে ছিনতাই মামলার দুই আসামী মঙ্গলবার ভোরে পালিয়ে যাওয়ার প্রায় ৬ ঘন্টা পর তাদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওয়ারি জোনের অতিরিক্ত উপ কমিশনার হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার ভোরে দয়াগঞ্জ এলাকা থেকে ছিনতাই করে ফেরার সময় চারজনকে পুলিশ গ্রেপ্তার করে। এদের থানা হাজতেই রাখা হয়।" মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে বাবু ও আমীর নামে দুই আসামী বাথরুম যাওয়ার কথা বললে তাদের হাজত থেকে বের করে পাশে দুই বাথরুমে নেওয়া হয়। এসময় বাইরে পুলিশ প্রহরা ছিল। দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরেও তারা বের না হওয়ায় কতর্বরত পুলিশের সন্দেহ হয়। পরে বাথরুমের দরজা ধাক্কা দিয়ে খুলে দেখা যায় তারা নেই এবং ভেনটিলেটারের গ্রীল ভাঙ্গা। একই জোনের সহকারি পুলিশ কমিশনার মনিরুজ্জামান মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ঘটনার পর পুলিশের একাধিক দল তাদের গ্রেপ্তারের জন্য বের হয়ে যায় এবং বাবুকে সাড়ে ৬ ঘন্টা পর সকাল সাড়ে ১০টার দিকে ঘুমটিঘর এলাকা থেকে পুনরায় গ্রেপ্তার করা হয়। আমীরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এব্যাপারে কার গাফলতি আছে সে ব্যাপারে তদন্ত চলছে। কারো গাফলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সহকারি পুলিশ কমিশনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/জিএনএ/১৩১২ ঘ.