২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে স্কুল ছাত্রী খুন

মুন্সীগঞ্জে মঙ্গলবার বিকেলে এক মাদ্রাসা শিক্ষকের হাতে এক কিশোরী নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 05:58 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

মুন্সীগঞ্জ, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জে মঙ্গলবার বিকেলে এক মাদ্রাসা শিক্ষকের হাতে এক কিশোরী নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষক সারোয়ার হোসেন (৩৫) রিংকিকে বাড়িতে গিয়ে আরবি পড়াতেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। নিহত মায়মুনা হক রিংকি (১৩) পৌর এলাকার রন্ছ গ্রামের এনামুল হোসেনের মেয়ে। তাকে তার বাড়িতেই হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করছে। মুন্সিগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ ফয়েজুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, মাওলানা সারোয়ার হোসেন গত এক বছর ধরে স্থানীয় রন্ছ 'রুহিতপুর আল মাদ্রাসাতুল মদিনাতুল উলুম' মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন। প্রায় তিনমাস আগে থেকে তিনি ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী রিংকুকে বাসায় গিয়ে আরবি পড়াতেন। সারোয়ার হোসেন রিংকুকে হত্যা করে থাকতে পারে বলে তিনি জানান। পুলিশ কর্মকর্তা বলেন, "পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ এই মাদ্রাসার তিন শিক্ষক মামুনুর রশিদ, আকরাম হোসেন ও খোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।" এখনও কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২৩৫২ ঘ.