২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালুর আড়াই ঘণ্টা পর জিয়া সার কারখানা ফের বন্ধ

চালু হওয়ার আড়াই ঘণ্টা পর ব্রাক্ষ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সার কারখানার উৎপাদন মঙ্গলবার সকালে আবার বন্ধ হয়ে গেছে। দুদিন ধরে কারখানায় সার উৎপাদন বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 01:16 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ব্রাক্ষ্মণবাড়িয়া, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালু হওয়ার আড়াই ঘণ্টা পর ব্রাক্ষ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সার কারখানার উৎপাদন মঙ্গলবার সকালে আবার বন্ধ হয়ে গেছে। দুদিন ধরে কারখানায় সার উৎপাদন বন্ধ ছিল। সকাল ৮টার দিকে কারখানায় উৎপাদন শুরু হয়। কিন্তু সাড়ে ১০টার দিকে 'সিঙ্গেস কমপ্রেসার টিউব' ফেটে গেলে আবার বন্ধ করে দেওয়া হয় উৎপাদন। রোববার দুপুরে 'সিঙ্গেস কমপ্রেসার টিউব ফেটে গেলে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। জিয়া সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (্এমডি) ওসমান গনি জানান, ফেটে যাওয়া সিঙ্গেস কমপ্রেসারের টিউব মেরামত শেষে মঙ্গলবার সকাল ৮টায় কারখানায় উৎপাদন শুরু হয়েছিল। কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে একই টিউব আবার বিস্ফোরিত হলে উৎপাদন ফের বন্ধ হয়ে যায়। ত্র"টি মেরামতের চেষ্টা চলছে বলে জানান তিনি। কারাখানাটিতে প্রতিদিন ১৬শ' মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০০ ঘ.