গোপালগঞ্জ, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দিতে দেড় শ' বছরের ঐতিহ্যবাহী মহাবারুনীর স্নানোৎসব শুরু হয়েছে। মঙ্গলবার ভোররাত ৩টায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে স্নানোৎসবের সূচনা করেন মতুয়াচার্য শচীপতি ঠাকুর ও পদ্মনাভ ঠাকুর।
লাখো পূণ্যার্থী ও ভক্ত ঢাক-ঢোল বাঁজিয়ে লাল নিশান উড়িয়ে হরিবোল ধ্বনি দিয়ে ওড়াকান্দির শান্তি কামনা সরোবরে
bdnews24