নরসিংদী, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদী সদর থানা পুলিশ বুধবার রাত ৯টায় নোমান গ্র"পের মালিকানাধীন তালহা টেক্সটাইল মিল থেকে ২শ' বস্তা ইউরিয়া সার আটক করেছে।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোস্তফা কামাল জানান, সদর উপজেলার পাঁচ দোকাস্থ তালহা টেক্সটাইল মিলে অভিযান চালিয়ে পুলিশ এই সার জব্দ করে।
সারের ব্যাপারে কোন বৈধ কাগজপত্র কারখানা কর্তৃপক্ষ দেখাতে পারেনি।
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২২৫৫ ঘ.
bdnews24