২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দিনের দশ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না

সাভারে ২৪ ঘণ্টার মধ্যে ১০ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এছাড়া কম ভোল্টেজের কারণে রিফ্রিজারেটর, টেলিভিশন, ফ্যান, মটরসহ বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 06:05 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

সাভার, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারে ২৪ ঘণ্টার মধ্যে ১০ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এছাড়া কম ভোল্টেজের কারণে রিফ্রিজারেটর, টেলিভিশন, ফ্যান, মটরসহ বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার এ কে জেড আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাহিদার তুলনায় সাভারবাসী বিদ্যুৎ কম পাচ্ছে। তিনি বলেন, দিনের বেলায় ১৪০ মেগাওয়াট ও সন্ধ্যায় ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে গ্রাহকরা যা চাহিদার শতকরা মাত্র ৫৫ ভাগ। তিনি বলেন, কয়েকটি স্থানে সেচ কাজের জন্য বিশেষ বিশেষ এলাকায় কম করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/০০০০ ঘ.