২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুলাদীতে বোমা বিস্ফোরণে আ'লীগ নেতাসহ আহত দুই

বরিশালের মুলাদীতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে বৃহস্পতিবার বোমা বিস্ফোরণে তিনিসহ দুই জন আহত হয়েছেন। চরকালেখা ইউনিয়নের জালালাবাদ-লক্ষ্মীপুর গ্রামে ওই বোমা বিস্ফোরণে আহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন খান এবং ৭৭ নং চিলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2009, 12:51 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

বরিশাল, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মুলাদীতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে বৃহস্পতিবার বোমা বিস্ফোরণে তিনিসহ দুই জন আহত হয়েছেন। চরকালেখা ইউনিয়নের জালালাবাদ-লক্ষ্মীপুর গ্রামে ওই বোমা বিস্ফোরণে আহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন খান এবং ৭৭ নং চিলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় জানান, বেলা সাড়ে ১২টার দিকে রুহুল আমিন তার বাড়ির বৈঠকখানায় বসে শিক্ষক আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলার সময় হঠাৎ খাটের নিচে দুটি বোমা পর পর বিস্ফোরিত হয়। বোমার আঘাতে তাদের দু'জনেরই ডান পা ঝলসে গেছে। রাজনৈতিক প্রতিপক্ষ তার বৈঠকখানায় বোমাগুলো ফেলে রাখতে পারে বলে পুলিশ ধারণা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/এসকে/১৮৫১ঘ.