২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়ায় চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খানসহ সংগঠনটির দুই নেতাকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2009, 10:07 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খানসহ সংগঠনটির দুই নেতাকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে আখাউড়া থানা পুলিশ থানা সদরের একটি আবাসিক হোটেল থেকে রফিকুল ইসলাম খান ও তার সহযোগী অপর ছাত্রলীগ নেতা আনিস মিয়াকে গ্রেপ্তার করে । আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬০৭ ঘ.