ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার দিনে ও বুধবার রাতে রাজধানীতে স্বেচ্ছাসেবকলীগের স্থানীয় নেতা ও যুবলীগ কর্মীসহ চারজন খুন হয়েছে। এছাড়া বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক লীগের নেতা আহমেদ হোসেন পাঠান ওরফে সোহেল আহমেদকে (৪০) পুরানো ঢাকার বোতলপট্টি এলাকায় সন্ত্রাসীরা পিটিয়ে ও কুপিয়ে খুন করে। বৃহস্পতিবার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে ব্যাবসায়ী ও যুবলীগ কর্মী দুলাল হোসেনকে (৩০)। প্রায় একই সময়ে রাজধানীর বাড্ডা এলাকায় আরিফ হোসেন (২২) নামে এক ফাস্ট ফুড দোকান কর্মচারীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
এছাড়া সকাল ৭টার দিকে মহানগর নাট্যমঞ্চের পাশ থেকে পুলিশ উদ্ধার করে ভাসমান যৌনকর্মী রেজিয়া বেগমের (৪৫) লাশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ'র ছাত্রী ঈশিতা কর্মকারের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
বুধবার রাতসাড়ে ১১টার দিকে কোতয়ালী থানা এলাকার বাঘডাস লেন (বোতলপট্টি) এলাকায় কয়েকজন সন্ত্রাসী পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে সেচ্ছাসেবক লীগ নেতা সোহেল আহম্মেদকে ।
কোতয়ালী থানার সহ-পরিদর্শক বাবুল হোসেন জানান, এ বিষয়ে নিহতের স্ত্রী মাজেদা বেগম পারভীন ১২ জনকে আসামী করে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামীরা হলেন- মামুন, বারেক, আমিনুল, আলমগীর, বোতল স্বপন, খোকন, সুমন, বাবুল, জনি, জুয়েল চানমিয়া ও আজাদ
নিহতের এইচএসসি পড়
bdnews24