কুষ্টিয়া, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লালন শাহ্ সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার দাবিতে শুক্রবার সেতুর পশ্চিম প্রান্ত কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
দুপুর ১২টার সময় সেতুর টোল প্লাজার কাছে পাঁচ শতাধিক নারী-পুরুষ সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনের সময় বক্তব্য রাখেন- নাগরিক সমাজের আহ্বায়ক জাকির হোসেন বুলবুল, রোকনুজ্জামান রুনু, আবু বক্কর বিশ্বাস, এহসানুল হক প্রমুখ।
জাকির হোসেন বুলবুল বলেন, লালন শাহ সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সেতুটি হুমকির মুখে পড়েছে। যারা দেশের সম্পদের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৯ ঘ.
bdnews24