২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে মটরসাইকেল ছিনতাইকালে দু'জন আটক, হেরোইন উদ্ধার

নড়াইল শহরে মটরসাইকেল ছিনতাইকালে জনতা দুই দুর্বৃত্তকে ধরে পুলিশে দিয়েছে। এ সময় তাদের কাছ থেকে হেরোইন ও ধারালো অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 05:16 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

নড়াইল, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফর ডটকম) - নড়াইল শহরে মটরসাইকেল ছিনতাইকালে জনতা দুই দুর্বৃত্তকে ধরে পুলিশে দিয়েছে। এ সময় তাদের কাছ থেকে হেরোইন ও ধারালো অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শহরতলীর সীমাখালী এলাকা থেকে আক্তারুজ্জামান বাবলু ওরফে কোবরা বাবুল (৩৪) ও উজ্জ্বলকে (৩০) আটক করা হয়। এদের মধ্যে বাবুল শহরের চি‎িহ্নত সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে। কোবরা বাবুল নড়াইল শহরের ভওয়াখালী এলাকার লাল মিয়ার এবং উজ্জ্বল পৌরসভার ডুমুরতলা এলাকার মঞ্জিল সরদারের ছেলে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোবরা বাবুল এবং তার সহযোগী উজ্জ্বল শুক্রবার বিকেলে শহরতলীয় সীমাখালী এলাকা থেকে সদর উপজেলার রঘুনাথপুর এলাকার আছাদুজ্জামানের কাছ থেকে একটি মটরসাইকেল ছিনতাই করার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা তাদের মারধর করে পুলিশে দেয়। তিনি বলেন, "এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা মটরসাইকেল, ২৩ পুরিয়া হেরোইন, দু'টি চাপাতি এবং একটি ক্ষুর উদ্ধার করা হয়।" এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৫ ঘ.