২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামাবাদে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দুই পাকিস্তানি মন্ত্রী

ইসলামাবাদে বাংলাদেশের ৩৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাকিস্তানের দুই মন্ত্রী ও সেদেশের প্রধানমন্ত্রীর এক বিশেষ সহকারী উপস্থিত ছিলেন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) স্বাধীনতার ঘোষণা দেয়। এরপর শুরু হয় পাকিস্তানী দখলদার বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ। আর দখলদাররা নির্বিচারে নারকীয় হত্যাকাণ্ড ছাড়াও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 04:24 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, ২৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামাবাদে বাংলাদেশের ৩৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাকিস্তানের দুই মন্ত্রী ও সেদেশের প্রধানমন্ত্রীর এক বিশেষ সহকারী উপস্থিত ছিলেন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) স্বাধীনতার ঘোষণা দেয়। এরপর শুরু হয় পাকিস্তানী দখলদার বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ। আর দখলদাররা নির্বিচারে নারকীয় হত্যাকাণ্ড ছাড়াও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়। শিক্ষামন্ত্রী মির হাজার খান বিজারানি, পার্লামেন্ট বিষয়ক প্রতিমন্ত্রী মেহরিন আনোয়ার রাজা ও প্রধানমন্ত্রী সৈয়দ ইউসুফ রাজা গিলানির সামাজিক বিষয়াবলী সংক্রান্ত বিশেষ সহকারী শাহনাজ ওয়াজির আলী ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে একথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বেশ কয়েকজন সিনেট সদস্য, এমপি, সাবেক মন্ত্রী ও সচিব, সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং ক'টনীতিকরা স্বাধীনতা দিবসের এ অনুষ্ঠানে যোগ ।ে আমন্ত্রিত পাকিস্তানি অতিথিরা বাংলাদেশের উষ্ণ আতিথেয়তা এবং সমৃদ্ধ সংস্কৃতির প্রসংসা করেন। পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার ইয়াসমিন মোর্শেদ আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী অনেক বাংলাদেশীও উপস্থিত ছিলেন। অন্যদিকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। স্থায়ী প্রতিনিধি ইসমত জাহান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনেও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/এএনএস/এইচএ/২২৪৮ঘ.