২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাই সদর হাসতালের চিকিৎসকরা ব্যস্ত থাকেন ক্লিনিকে: সুপ্র

চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসকদের ঠিকমত হাসপাতালে পাওয়া যায় না। তারা ব্যস্ত থাকেন ক্লিনিক ব্যবসা নিয়ে। হাসপাতালে থাকলেও রোগী দেখার পরিবর্তে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ে নিজের কক্ষে সময় কাটান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 01:19 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ২৭ (বিডিনিউজ) - চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসকদের ঠিকমত হাসপাতালে পাওয়া যায় না। তারা ব্যস্ত থাকেন ক্লিনিক ব্যবসা নিয়ে। হাসপাতালে থাকলেও রোগী দেখার পরিবর্তে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ে নিজের কক্ষে সময় কাটান। জেলার সরকারি স্বাস্থ্যসেবা নিয়ে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র'র এক সমীক্ষা প্রতিবেদন এ কথা বলা হয়। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় সুপ্র গত বছরের এ সমীক্ষা প্রতিবেদনটি প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, তিন বছর আগে হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হলেও অবকাঠামোগত উন্নয়নসহ শয্যা অনুপাতে বিশেষজ্ঞ চিকিৎসক, জনবল ও উপকরণ বরারদ্দ দেওয়া হয়নি। হাসপাতালে ৪০টি চিকিৎসক পদের বিপরীতে আছেন ২৩ জন, নার্স থাকার কথা ৪০ জন। কিন্তু আছেন ৩১ জন। সংকট রয়েছে অন্যান্য জনবলের ক্ষেত্রেও। হাসপাতালে পানি সংকট চরমে। তিনটি এ্যাম্বুলেন্সর মধ্যে দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে দুটি। জরুরি, বহির ও ডেন্টাল তিনটি আলাদা বিভাগ থাকলেও চিকিৎসকের অভাবে সেবার মান উন্নত নয়। বহির্বিভাগে প্রতিদিন সাত থেকে ১২'শ রোগীকে ব্যবস্থাপত্র দেওয়া হয়। গাইনি ইউনিটের সেবা মান সম্মত নয়। হাসপাতালের পরিবেশ খুবই অপরিছন্ন। প্রতিবেদনে বলা হয়, ভর্তি হওয়া রোগীদের প্রতিদিনের খাবারের জন্য মাথাপিছু ৪৫ টাকা এবং ওষুধের জন্য বরাদ্দ এক টাকারও কম। দু'টি ঈদ উৎসব, পূজা, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস- এ পাঁচটি বিশেষ দিনে উন্নত খাবার দেওয়ার কথা থাকলেও রোগীদের বাইরে থেকে খাবার কিনে খেতে হয়। চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী হাসপাতাল থেকে টেট্রাসাইক্লিন, অ্যামোক্সিসিলিন ক্যাপসুল, প্যারাসিটামল, মেট্রোনিডাজল, এ্যান্টাসিড ও হিষ্টাসিন জাতীয় ট্যাবলেট সরবরাহ করা হয়। জেলা সুপ্র'র সভাপতি মোহিত কুমারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ আব্দুল ওদুদ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রবিউল ইসলাম এবং সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তাজউদ্দিন। মত বিনিময় সভায় জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের পাশাপাশি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্স ও রানীহাটি ইউনিয়ন স্বাস্থ্য কমেেপ্লক্সের স্বাস্থ্যসেবা নিয়ে সমীক্ষা চালানো হয়। ২০০৮ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে করা এ সমীক্ষায় ২৭ জন পুরুষ, ১৮ জন মহিলা রোগীর পাশাপাশি চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্তরের মানুষের মতামত নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৯ ঘ.