২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জুন নাগাদ উত্তরা,পূর্বাচল প্লট বরাদ্দ চূড়ান্ত হবে'

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, আগামী জুন মাসের মধ্যেই রাজধানী উন্নয়ন কৃর্তপক্ষের (রাজউক) উত্তরা তৃতীয় পর্যায়ের প্লট ও পূর্বাচল নতুন প্রকল্পের প্লট বরাদ্দ চূড়ান্ত করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 12:12 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, আগামী জুন মাসের মধ্যেই রাজধানী উন্নয়ন কৃর্তপক্ষের (রাজউক) উত্তরা তৃতীয় পর্যায়ের প্লট ও পূর্বাচল নতুন প্রকল্পের প্লট বরাদ্দ চূড়ান্ত করা হবে। শুক্রবার নির্মাণাধীন বিজয় স্মরণী-টঙ্গী সংযোগ সড়কে ফ্লাইওভারের কাজের অগ্রগতি দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মান্নান খান বলেন,"সরকার ঢাকা শহরের জনগণের আবাসিক সংকট নিরসনের লক্ষ্যে কাজ করছে। আগামী জুনের মধ্যেই রাজউকের উত্তরা তৃতীয় পর্যায়ের প্লট ও পূর্বাচল নতুন প্রকল্পের প্লট বরাদ্দ চূড়ান্ত করা হবে।" লটারীর মাধ্যমে নির্বাচিত ব্যক্তিরাই যাতে প্লট বরাদ্দ পান সে জন্য সব মহলের সহযোগিতা চান তিনি । তিনি বলেন, "প্লট বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এ জন্য সব মহল রাজউককে সহযোগিতা করতে হবে।" গণপূর্ত প্রতিমন্ত্রী জানান, এলাকাবাসী ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর ফ্লাইওভারের মূল ব্রিজের দৈর্ঘ ৪'শ ১১ মিটার থেকে বাড়িয়ে ৪'শ ৭৩ মিটার করা হয়েছে। অন্যদিকে র‌্যাম্পের দৈঘ্য ১'শ ৪৩ মিটার থেকে কমিয়ে ৮০ মিটার করা হয়েছে। তিনি বলেন, "এর ফলে আন্ডারপাস ছাড়াই এলকাবাসী ফ্লাইওভারের এপার-ওপার চলাচল করতে পারবে।" ২০০৭ সালের ১১ জানুয়ারির পটপরিবর্তনের পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বিজয় স্মরণী-টঙ্গী সংযোগ সড়ক নির্মাণে উদ্যোগ নেয়। ওই সময় উচ্চ আদালতের নির্দেশে 'র‌্যাংগস বিল্ডিং' নামে পরিচিত বহুতল ভবনটি ভেঙ্গে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/এইচএ/১৮০৩ঘ.