২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দমকা হাওয়াসহ শিলাবৃষ্টি

চৈত্রের মাত্রই মাঝামাঝি হলেও ঝড়-বৃষ্টির মৌসুম এসে যাওয়ার হুঁশিয়ারি ভালো করেই দিল প্রকৃতি। রোববার সন্ধ্যায় রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে আধঘন্টারও বেশি সময় ধরে রাজধানীবাসী দেখেছে শিলাবৃষ্টি। সঙ্গে ছিল বিদ্যুৎ বিভ্রাট। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 12:32 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা ২৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চৈত্রের মাত্রই মাঝামাঝি হলেও ঝড়-বৃষ্টির মৌসুম এসে যাওয়ার হুঁশিয়ারি ভালো করেই দিল প্রকৃতি। রোববার সন্ধ্যায় রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে আধঘন্টারও বেশি সময় ধরে রাজধানীবাসী দেখেছে শিলাবৃষ্টি। সঙ্গে ছিল বিদ্যুৎ বিভ্রাট। বৃষ্টি শুরু হওয়ার আগে আকাশে ছিল দফায় দফায় বজ্রের ঝলকানি আর তার কানফাটানো শব্দ। আকাশ কালো হতে থাকে দুপুরের পর থেকেই। গত কয়েকদিন ধরেই দূরে কোথাও বৃষ্টি হওয়ার আভাস নিয়ে এসেছে ঠাণ্ডা হাওয়া, কখনো বা বিকেল না হতেই ঘনিয়ে এসেছে আঁধার। রোববার বিকেলে ঘনঘন বজ্রনির্ঘোষ জানান দিল রুদ্র বৈশাখ এসে গেলো বলে। রাজধানীর ধানমণ্ডি ও মীরপুরে প্রচুর শিল পড়েছে বৃষ্টির সঙ্গে। এক পাঠক ফোন করে জানান, মীরপুর ২ নম্বরে স্টেডিয়ামের আশেপাশে শিল পড়ে সাদা হয়ে যায়। সে শিলের আকার ছিল বেশ বড়। বিকেলে হঠাৎ গুঁড়ি বৃষ্টি অপ্রস্তুত করেছে পথিককে। কাঁঠালবাগান বাজারে হার্ডওয়্যারের দোকানের সামনে পলিথিনের পর্দা কিনতে দেখা যায় রিকশাঅলাদের। ফারজানা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মহাখালী ফ্লাইওভার থেকে উত্তরা পর্যন্ত পথ তিনি শিলাবৃষ্টির মধ্যে পাড়ি দিয়েছেন। পথে প্রচুর শিলা পড়তে দেখার কথা জানিয়ে তিনি বলেন, "এটি রোমাঞ্চকর অভিজ্ঞতা।" রাজধানীতে বৃষ্টি মানেই জলকাদার মৌসুম। রাস্তায় পানি জমে ভোগান্তির দিন। কিন্তু আপাতত বৃষ্টি মানেই সর্বব্যাপী ধুলোর অত্যাচার আর চিমসে গরমের হাত থেকে মুক্তি। কাজেই অনেককে প্রসন্ন মুখে তাকাতে দেখা গেছে আকাশের দিকে। আবহাওয়া দপ্তরের হিসাব আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীতে ৩৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু এবং রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের দু' এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বিদ্যুৎ সরবরাহে বিঘ