২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএমপির ২৮ পরিদর্শক বদলি

ঢাকা মহানগর পুলিশের ২৮ জন পরিদর্শককে ডিএমপির বিভিন্ন বিভাগ ও থানায় বদলি করা হয়েছে। তাদের মধ্যে ২২ জনকে ২২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 03:51 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর পুলিশের ২৮ জন পরিদর্শককে ডিএমপির বিভিন্ন বিভাগ ও থানায় বদলি করা হয়েছে। তাদের মধ্যে ২২ জনকে ২২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। রোববার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে শহীদুল হক কে আদাবর থানায়, কামরুল আলম মোল্লাকে গুলশান থানায়, কামালউদ্দীনকে নিউমার্কেট থানায়, এসএম শিবলী নোমানকে রমনা থানায়, নাজমুল ইসলামকে উত্তর খান থানায়, সালাহউদ্দীন খানকে কোতয়ালী থানায়, নাজিমউদ্দীনকে মিরপুর থানায়, আব্দুল মালেককে পল্লবী থানায়, কাজী ওয়াজেদ আলীকে বাড্ডা থানায়, মাহাবুবুর রহমানকে তেজগাঁও থানায়, মজিবর রহমানকে পল্টন থানায়, মাইনুল আবছারকে ডেমরা থানায়, জমিরউদ্দীন আহমেদকে দক্ষিণখান থানায়, শাহজাহান কবীরকে মোহাম্মদপুর থানায়, এসএম বদিউজ্জামানকে খিলক্ষেত থানায়, জাকির হোসেন মোল্লাকে শাহআলী থানায়, দেলোয়ার আহাম্মদকে কাফরুল থানায়, সৈয়দ সেলিম সাজ্জাদকে মতিঝিল থানায়, নজরুল ইসলামকে কামরাঙ্গীর চর থানায়, শাহ আলমকে ধানমণ্ডি থানায়, লুৎফর রহমানকে দারুসসালাম থানায় ও জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থানায় বদলি করা হয়েছে। এছাড়া রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত আনিছুল হককে গোয়েন্দা পুলিশে (ডিবি-উত্তর), একেএম মোশাররফ হোসেনকে ট্রেনিং একাডেমিতে, সামছুদ্দিন সালেহ আহমেদ চৌধুরীকে ডিবি দক্ষিণে, রিয়াজ হোসেনকে ডিবি দক্ষিণে, পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহাম্মেদকে ডিবি উত্তরে ও মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলামকে ডিবি উত্তরে বদলি করা হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২১৪৫ঘ.