২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় বেশ কয়েকজন যাত্রীসহ ট্রলারডুবি

বুড়িগঙ্গা নদীতে রোববার রাতে বেশ কয়েকজন যাত্রীসহ একটি ট্রলার ডুবে গেছে। তবে এতে কেউ হতাহত বা নিখোঁজ হওয়ার কোনও খবর রাত পৌনে ১০টা পর্যন্ত পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা নদীতে রোববার রাতে বেশ কয়েকজন যাত্রীসহ একটি ট্রলার ডুবে গেছে। তবে এতে কেউ হতাহত বা নিখোঁজ হওয়ার কোনও খবর রাত পৌনে ১০টা পর্যন্ত পাওয়া যায়নি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক জাহিদ হোসেন জানান, সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টির সময় সদরঘাট থেকে পোস্তগোলা যাওয়ার পথে একটি ট্রলার মাঝপথে ডুবে যায়। ট্রলারটি দু'টি ভলগেট (বালুবাহী জলযান) এর মাঝে পড়ে ডুবে যায়। এতে ক'জন যাত্রী ছিল এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানা যায়নি। ট্রলার মালিকেরও কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানা গেছে। জাহিদ হোসেন জানান, এ ঘটনায় কেউ নিখোঁজ হওয়ার কোনও খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এইচএ/২২১০ঘ.