ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার বিকেল পৌনে ৫টায় শুরু হওয়া জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির সাংসদরা।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের মন্তব্যের প্রতিবাদে রোববার রাত ৮টার দিকে সংসদ থেকে ওয়াকআউট করেন বিএনপির সাংসদরা।
শেখ সেলিম জিয়ার সমালোচনা করে বলেন, ''জিয়া পাকিস্তানি এজেন্ট হিসেবে কাজ করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেছেন। কোনো পাগল-ছাগলের কথায় স্বাধীনতা আসেনি।''
সোমবার জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বিএনপির ১১ জন সাংসদ অধিবেশনে যোগ দেন। তারা প্রশ্নোত্তর পর্বে অংশ নিচ্ছেন।
অধিবেশনে জামায়াতে ইসলামীর একজন সাংসদও অংশ নিয়েছেন।
নয় দিন বিরতির পর রোববার বিকেল পৌনে ৫টায় সংসদের অধিবেশন শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এইচএ/১৭৪২ ঘ.
bdnews24