২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেড এর চট্টগ্রাম-কলকাতা ফ্লাইটের সূচনা

চট্টগ্রাম-কলকাতা রুটে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ এর ফ্লাইট শুরু হয়েছে সোমবার। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, প্রথম ফ্লাইটটি সোমবার বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যায় এবং সন্ধ্যা সাতটায় ফিরে আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-কলকাতা রুটে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ এর ফ্লাইট শুরু হয়েছে সোমবার। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, প্রথম ফ্লাইটটি সোমবার বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যায় এবং সন্ধ্যা সাতটায় ফিরে আসে। আরেকটি বেসরকারি বিমান সংস্থা জিএমজি এয়ারলাইন্স আগে থেকেই চট্টগ্রাম-কলকাতা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। প্রবাসী বাংলাদেশীদের মালিকানাধীন ইউনাইটেড এয়ারওয়েজ কানাডিয়ান ড্যাশ-৮-১০০ মডেলের দুটি উড়োজাহাজ দিয়ে সপ্তাহে চারদিন শুক্র, শনি, সোম ও বুধবার চট্টগ্রাম-কলকাতা রুটে একটি করে ফ্লাইট চালাবে বলে প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একমূখী ভ্রমণের ভাড়া রাখা হয়েছে নয় হাজার ১২৫ টাকা এবং দ্বিমূখী ভ্রমণের জন্য সতেরো হাজার ৫৪৭ টাকা (ভ্যাটসহ)। এছাড়া এবছরের মাঝামাঝিতে দুটি সুপরিসর উড়োজাহাজ নিয়ে আসার পর ঢাকা-কাঠমাণ্ডু, ঢাকা-কুয়ালালামপুর, ঢাকা-দুবাই এবং চট্টগ্রাম-বাহরাইন রুটে ফ্লাইট শুরুর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। ২০০৭ সালের জুলাইয়ে কার্যক্রম শুরুর পর বর্তমানে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, যশোর, সিলেট, কক্সবাজার ও বরিশালে ফ্লাইট চালাচ্ছে ইউনাইটেড। প্রতিষ্ঠানটি গত নভেম্বরে ঢাকা