সিলেট, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে একদল ডাকাতের হামলায় র্যাবের একজন কনস্টেবল গুলিবিদ্ধ ও একজন সহকারী পুলিশ সুপার (এএসপি) আহত হয়েছেন। নগরীর কদমতলীতে সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার এবং একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।
মঙ্গলবার এদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
হামলায় আহতরা হচ্ছেন, র্যাব-৯ এর কনস্টেবল অমিত বড়
bdnews24