২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বজ্রপাতে দু'ভাইয়ের মৃত্যু

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আশরাফ মাতব্বরের দামড়ি গ্রামে মঙ্গলবার সকালে বজ্রপাতে দু'ভাই মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2009, 05:27 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ফরিদপুর, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আশরাফ মাতব্বরের দামড়ি গ্রামে মঙ্গলবার সকালে বজ্রপাতে দু'ভাই মারা গেছে। মৃতরা হলেন, শেখ শামছুর ছেলে রুবেল শেখ (১০) ও নজরুল শেখ (১৪)। ফরিদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল পৌনে সাতটার দিকে শামছুর টিনের ঘরে বজ্রপাত হয়। এসময় তার দু ছেলে ঘরে ছিল। বজ্রপাতে রুবেল ঘটনাস্থলেই মারা যায়।" গুরুতর আহত নজরুলকে ফরিদপুর জেনারেল হাসপাতালে আনা হলে সেখানে তার মৃত্যু হয়। নজরুল বাকিগঞ্জ মাদ্রাসার অষ্টম শ্রেণীর ও রুবেল তৃতীয় শ্রেণীর ছাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১১০৩ ঘ.