২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ-নির্বাচন: মঙ্গলবার মধ্যরাতে শেষ হবে প্রচারণা

জাতীয় সংসদের ছয় আসনে ২ এপ্রিল অনুষ্ঠেয় উপ নির্বাচনের সব রকম প্রচারণা মঙ্গলবার মধ্যরাত থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া বুধবার থেকে ওইসব নির্বাচনী এলাকায় গাড়ি চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফরহাদ আহম্মদ খান এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2009, 06:25 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের ছয় আসনে ২ এপ্রিল অনুষ্ঠেয় উপ নির্বাচনের সব রকম প্রচারণা মঙ্গলবার মধ্যরাত থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া বুধবার থেকে ওইসব নির্বাচনী এলাকায় গাড়ি চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফরহাদ আহম্মদ খান এ কথা জানান। আগামী ২ এপ্রিল জাতীয় সংসদের বগুড়া-৬ ও ৭, রংপুর-৩ ও ৬, কুড়িগ্রাম-২ এবং কিশোরগঞ্জ-৬ আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফরহাদ আহম্মদ খান জানান, নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে নির্বাচনী এলাকায় সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ রাখার বিধান রয়েছে। এই বিধান অনুযায়ী মঙ্গলবার মধ্যরাত থেকেই নির্বাচনী এলাকায় সব ধরনের নির্বাচনী সমাবেশ, মিছিল ও তাতে অংশ নেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও জানান তিনি। এছাড়া বুধবার মধ্যরাত থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অনুমোদিত যানবাহন ছাড়া সব ধরনের গাড়ি চলাচলের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে কমিশন। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে লঞ্চ, ইঞ্জিন চালিত সব ধরনের নৌ-যান, স্পিড বোট, বেবি ট্যাক্সি, অটোরিকশা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিক আপ, কার, বাস, ট্রাক, টেম্পো। ২ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এইচএ/০০১৬