চট্টগ্রাম, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম কলেজ সংলগ্ন প্যারেড ময়দানে জামায়াতে ইসলামীর নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর তাফসির মাহফিল অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারির নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহার এবং মাহফিল করার অনুমতি দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে আয়োজক সংগঠন ইসলামী সমাজকল্যাণ পরিষদ।
সোমবার বিকেলে থেকে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে পাঁচ দিনব্যাপী এ মাহফিল হওয়ার কথা ছিল।
কিন্তু আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় রোববার রাত সাড়ে ১১টায় প্যারেড ময়দান ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে মহানগর পুলিশ।
সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরিষদের নেতারা বলেন, প্যারেড মাঠে এ মাহফিল করার জন্য কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়ার পরও তা করতে না দেওয়া অত্যন্ত দু:খজনক।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে পরিষদের সাধারণ সম্পাদক এম এ তাহের দাবি করেন, গভীর রাতে এ ধর্মীয় সমাবেশ বন্ধের ঘোষণা দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের আবেগের প্রতি আঘাত।
মাহফিলকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘি
bdnews24