২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

নরসিংদীর বেলাব উপজেলার দড়িকান্দি নামক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2009, 11:54 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

নরসিংদী, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীর বেলাব উপজেলার দড়িকান্দি নামক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। নিহত সোহেল (৩৫) পিকআপ ভ্যানের চালক। আহতদের নরসিংদী সদর হাসপাতাল, বেলাব ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ-১৪-২৩৮৮) দড়িকান্দি পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা বেলাবগামী পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো-ঠ-১১-৪০৩৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক সোহেল মারা যান। এ ব্যাপারে বেলাব থানায় মামলা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৫ ঘ.