২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশুরোগ দমনে কর্মপদ্ধতি নির্ধারণে সার্ক বিশেষজ্ঞদের প্রতি আহ্বান

আন্তঃসীমান্ত পশুরোগ দমনের সময়োপযোগী কর্মপদ্ধতি নির্ধারণে সার্ক দেশগুলোর বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2009, 11:58 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তঃসীমান্ত পশুরোগ দমনের সময়োপযোগী কর্মপদ্ধতি নির্ধারণে সার্ক দেশগুলোর বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। রাজধানীর একটি হোটেলে সার্ক দেশগুলোর 'চিফ ভেটেরিনারী অফিসারদের দ্বিতীয় সম্মেলনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সম্মেলনে সার্ক দেশগুলোর প্রায় ৪০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। এতে সার্ক দেশগুলোতে বার্ড ফ্লুর আবির্ভাব, এ সংক্রান্ত তথ্য বিনিময়ের কৌশল, জৈব-নিরাপত্তার পদ্ধতি, আঞ্চলিক ভ্যাকসিন ব্যাংক স্থাপন এবং সারভেইল্যান্স টিম গঠনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আব্দুল লতিফ বিশ্বাস তার ভাষণে বলেন, পশুরোগ দমন ও নিয়ন্ত্রণে জাতীয় উদ্যোগের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সম্পর্কিত তথ্য বিনিময়, পশুজাত পণ্যের সঙ্গনিরোধ, রোগের নিবিড় নজরদারী ও গবেষণা কার্যক্রমে আঞ্চলিক সহযোগিতা স