২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই পোশাক শ্রমিকদের জন্য ওএমএস

সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে শ্রমিকদের জন্য খোলা বাজারে খাদ্য বিক্রি (ওএমএস) কার্যক্রম এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু করতে রাজি হয়েছে তৈরি পোশাক শিল্পের দুই প্রধান সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। (বিস্তারিত আসছে)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 02:45 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে শ্রমিকদের জন্য খোলা বাজারে খাদ্য বিক্রি (ওএমএস) কার্যক্রম এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু করতে রাজি হয়েছে তৈরি পোশাক শিল্পের দুই প্রধান সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। (বিস্তারিত আসছে) এ কার্যক্রম কোন সীমিত সময়ের জন্য নয়, বরং বছর জুড়েই চালিয়ে যাওয়া হবে। খাদ্য মন্ত্রণালয়ে বিজিএমইএ এবং বিকেএমইএ'র শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর রোববার খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের একথা জানান। পরে বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদীও সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। আগামী সপ্তাহে খাদ্য মন্ত্রণালয়ে সরকার পক্ষ এবং ওই দুই সংগঠনের নেতাদের মধ্যে অন্য এক বৈঠকে এর দিনক্ষণ চূড়ান্ত করা হবে। তবে খাদ্য মন্ত্রণালয় তাদের প্রস্তুতি ইতোমধ্যেই চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/এসকে/২০৪০ঘ.