ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদর দপ্তরে রোববার সকালে বিডিআর'র এক সদস্যের মৃত্যু হয়েছে। মৃত বিডিআর সদস্যের নাম হচ্ছে, ল্যান্স নায়েক মোবারক হোসেন (আইডি নং- ৪৮২৩৫)।
লালবাগ থানার উপ পরিদর্শক শাজাহান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিডিআর বিদ্রোহের পর আটক এ বিডিআর সদস্য পিলখানার ভিতরে বিডিআর হাসাপাতালে ছিল। দুই পুলিশ কনস্টেবল সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
পুলিশের উপপরিদর্শক জানান, এটি আত্মহত্যার ঘটনা নয়।
এর আগে গত ৯ মার্চ পিলখানা থেকে ফাঁস দেওয়া অবস্থায় এক বিডিআর সদস্যের লাশ উদ্ধার করা হয়। এছাড়া ১৭ মার্চ বিডিআর সদর দপ্তরে অপর এক বিডিআর সদস্য মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এফএফ/এসএম/১২৪৯ ঘ.
bdnews24