২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাক চাষ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে মানববন্ধন

পরিবেশের ভারসাম্য রক্ষায় অবিলম্বে তামাক চাষ নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে শনিবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। বাংলাদেশ তামাক বিরোধী জোট ও মাদক বিরোধী সংগঠন প্রত্যাশার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 12:12 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশের ভারসাম্য রক্ষায় অবিলম্বে তামাক চাষ নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে শনিবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। বাংলাদেশ তামাক বিরোধী জোট ও মাদক বিরোধী সংগঠন প্রত্যাশার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বাংলাদেশ তামাক বিরোধী জোট, পরিবেশ বাঁচাও আন্দোলন, হ্ঙ্গাার প্রজেক্ট, সারডা, এশ বাংলাদেশ, ঘাসফুল নদী, মানবিক, র‌্যাক, লাইফ সেন্টার, স্বভূমি, জিডিএস, জাতাক মিশন, ডব্লিউবিবি ট্রাষ্ট, উন্নয়ন ধারা ট্রাষ্ট, ফাইভ স্টার, মুক্ত বাংলাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় তামাক চাষ নিষিদ্ধ করার পাশাপাশি এর বিকল্প হিসেবে খাদ্যশস্য উৎপাদনে কৃষকদের উৎসাহিত করার দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/১৭৫৫ ঘ.