২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ব্যাপারে যুগোপযোগী চুক্তি করা হবে'

পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, জাতীয় পানি ব্যবস্থাপনা এবং পানি নীতির আলোকে ভারতের সঙ্গে তিস্তাসহ অন্যান্য অভিন্ন নদীর পানি চুক্তির ব্যাপারে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। শুক্রবার এক সরকারি তথ্যবিবরণীতে এ খবর জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, জাতীয় পানি ব্যবস্থাপনা এবং পানি নীতির আলোকে ভারতের সঙ্গে তিস্তাসহ অন্যান্য অভিন্ন নদীর পানি চুক্তির ব্যাপারে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। শুক্রবার এক সরকারি তথ্যবিবরণীতে এ খবর জানানো হয়। মন্ত্রী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে পঞ্চম বিশ্ব পানি ফোরাম সম্মেলনে বলেন, "সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পানির সংশ্লিষ্টতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুষ্ক মৌসুমে খরা রোধে যথাযথ পানি প্রাপ্যতা এবং বর্ষার সময় অতিরিক্ত পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে বন্যা প্রতিরোধে ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ব্যাপারে কার্যকর ও যুগোপযোগী চুক্তি করা হবে।" রমেশ চন্দ্র বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধ, পানি ব্যবস্থাপনা এবং লবণাক্ততা দূর করার জন্য যথাযথ কৌশল বের করার ব্যাপারে এ সম্মেলন বিশেষ ভূমিকা পালন করবে। তিনি অরো বলেন, সরকার ঘোষিত ২০১০ সালের মধ্যে সবার জন্য স্যানিটেশন ব্যবস্থা বাস্তবায়ন করতে নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করা হবে। চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হওয়া এ সম্মেলন ২২ মার্চ পর্যন্ত চলার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২০১২ঘ.