২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে হালখাতার বিরিয়ানি খেয়ে ১৩ জন হাসপাতালে

রংপুরের পীরগাছা উপজেলায় হালখাতার বিরিয়ানি খেয়ে তিনটি গ্রামের প্রায় একশ' জন অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ১৩ জনকে শুক্রবার পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2009, 12:34 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

রংপুর, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের পীরগাছা উপজেলায় হালখাতার বিরিয়ানি খেয়ে তিনটি গ্রামের প্রায় একশ' জন অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ১৩ জনকে শুক্রবার পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গঠন করা হয়েছে সাত সদস্যের একটি মেডিকেল টিম। টিমের সদস্যরা তিন গ্রামের অসুস্থ্য হওয়াদের চিকিৎসা সেবা দিচ্ছেন। চিকিৎসক ও অসুস্থরা জানান, উপজেলার পারুল ইউনিয়নের ছেচাকান্দি বাজারের মুদি দোকানি আবদুল করিমের দোকানে হালখাতা ছিল বৃহস্পতিবার। হালখাতায় ওই ইউনিয়নের নাগদহ, অভিরাম ও কিসামত ছেচাকান্দি গ্রামের লোকজনকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। লোকজন সেসব বাড়ি নিয়ে যায় এবং পরিবারের সদস্যদের নিয়ে খায়। খাওয়ার কিছুক্ষণ পরেই তাদের পেটে প্রচন্ড ব্যাথা শুরু হয়। এরপর তারা পাতলা পায়খানা এবং বমি করতে থাকে। এভাবে ওই তিন গ্রামের প্রায় ১০০ লোক অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে অধিকাংশই শিশু। এরা হল- শাহীন (৭), শাহাদৎ (১), সেলিনা (২৬), সঞ্জীব (৩), ইমরান (৭), শিহাব (২), রেবেকা (৯), জহুরুল (২৬), তসলিমা (৩), শাকিল (৩), রাজ্জাক (৮), জসিম (৫৫), সেলিমা (৬৫)। তাদের অবস্থা এখন আশংকামুক্ত বলে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মারুফ জানান। তিনি জানান, স্বাস্থ্য পরিদর্শক সোহরাব হোসেনের নেতৃত্বে সাত সদস্যদের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। টিমটি ওই তিন গ্রামে কাজ করছে। পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. শাহজাহান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। খাদ্যে বিষক্রিয়ার ফলেই লোকজন অসুস্থ হয়ে পড়েছে বলে তার ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৪ ঘ.