২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই থেকে যন্ত্রপাঠযোগ্য পাসপোর্ট

চলতি বছরের জুলাই থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ইস্যুর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবে পাসপোর্ট অফিস। পুরোনো পদ্ধতিতে আর পাসপোর্ট ইস্যু করা হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 05:07 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

আবদুর রহিম হারমাছি সিনিয়র প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের জুলাই থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ইস্যুর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবে পাসপোর্ট অফিস। পুরোনো পদ্ধতিতে আর পাসপোর্ট ইস্যু করা হবে না। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এ তথ্য জানান। বৈঠকে প্রকল্পটিসহ ৮৯৭ কোটি টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করা হয়। এরই মধ্যে বিভিন্ন দেশ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নির্দেশনা মেনে মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) ও মেশিনে পাঠযোগ্য ভিসা (এমআরভি) চালু করেছে। আইসিএও ২০১০ সালের এপ্রিলের মধ্যে মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট চালু করার জন্য সব দেশকে নির্দেশ দিয়েছে। মেয়াদ পেরিয়ে যাওয়ার পর এমআরপি ছাড়া বিদেশ যাওয়া সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছে সংস্থাটি। পরিকল্পনামন্ত্রী বলেন, "আইসিএও'র বাধ্যবাধকতা থাকায় আমাদেরও (সরকার) প্রকল্পটি হাতে নিতে হচ্ছে।" ২০০৯ সালের জুলাইয়ে প্রকল্পের কাজ শুরু হবে। শেষ হবে ২০১৪ সালের জুনে। প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরে এক কোটি ৭৪ লাখ সাধারণ পাসপোর্ট ও দশ লাখ জরুরি পাসপোর্ট ইস্যু করা হবে। এতে মোট ব্যয় হবে ২৮৩ কোটি টাকা। এর মধ্যে প্রথম বছরে খরচ হবে ১৯৫ কোটি ৫০ লাখ টাকা। আর এই পাসপোর্ট ইস্যু বাবদ ফি আদায় হবে মোট নয় হাজার ২০০ কোটি টাকা। প্রতিটি পাসপোর্ট ইস্যু করতে পাঁচ হাজার টাকা খরচ হবে। প্রকল্পপত্রে জানানো হয়েছে, প্রচলিত পদ্ধতিতে পাসপোর্ট বাহকের ব্যক্তিগত তথ্যা হাতে লিখে ছবি ও স্বাক্ষর পেস্ট করে পাসপোর্টে লাগানো হয় বলে বাহকের ছবি ও ব্যক্তিগত বিবরণী পরিবর্তন করে জালিয়াতি করার সুযোগ থেকে যায়। এছাড়া পাসপোর্ট অধিদপ্তরে পাসপোর্ট বাহকের ব্যক্তিগত বিবরণী সম্বলিত কোনো ডাটাবেজ না থাকায় একাধিক নামে পাসপোর্ট তৈরির একটা প্রবণতাও রয়েছে। এতে বলা হয়, "এ কারণে বহির্বিশ্বে বাংলাদেশী পাসপোর্টের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে।" বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এই প্রকল্পটি নিয়ে বেশ আলোচনা হলেও অনুমোদনের জন্য তা একবারও একনেকের বৈঠকে তোলা হয়নি। একনেককে পাশ কাটিয়ে কয়েকবার প্রকল্পটি অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে তুলেছিল। এ নিয়ে সে সময় বিভিন্ন সংবাদপত্রে খবর বেরিয়েছিল। শেষ পর্যন্ত প্রকল্পটি অনুমোদন করা হয়নি। বৈঠকে অনুমোদিত অন্য চার প্রকল্প হচ্ছে, ৩৭৪ কোটি টাকা ব্যয়ে জেলা সড়ক উন্নয়ন প্রকল্প (ঢাকা অঞ্চল), ৯৮ কোটি টাকার ডেমরা-আশুলিয়া-রামপুরা (শেখেরজায়গা সংযোগ) সড়ক নির্মাণ এবং ডেমরা-সায়েদাবাদ সংযোগ সড়ক উন্নয়ন (সংশোধিত) প্রকল্প, ১১১ কোটি টাকার বাংলাদেশ পুলিশের দক্ষতা বৃদ্ধি প্রকল্প (দ্বিতীয় সংশোধিত) এবং ৩১ কোটি টাকা ব্যয়ে কারিগরি প্রশিক্ষণে মহিলাদের ওপর গুরুত্ব দিয়ে বিটাকের (বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র) কার্যক্রম স