চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহীবাগ এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে দুই হাজার ৪৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাকৃতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের কবীর হোসেন (৫০) ও তৈমুর (৪০)।
র্যাব-৫ এর উপ-সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাশে শহরের শাহীবাগ এলাকায় কবীর ও তৈমুর কয়েকটি কার্টুন নিয়ে ট্রাকের জন্য অপেক্ষা করছিল। এ সময় র্যাবের একটি দল সেখানে পৌছে কার্টন তল্লাশি করে ২ হাজার ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৩ ঘ.
bdnews24