২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে একজনকে জবাই

হরিণাকুণ্ডু উপজেলার ঋষখালী গ্রামে বুধবার রাতে চরমপন্থিরা এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে। নিহত ব্যক্তির নাম সুকুমার (৩৮)। তিনি সদর উপজেলার মাহমুদপুর গ্রামের দুখী রামের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 06:16 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঝিনাইদহ, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরিণাকুণ্ডু উপজেলার ঋষখালী গ্রামে বুধবার রাতে চরমপন্থিরা এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে। নিহত ব্যক্তির নাম সুকুমার (৩৮)। তিনি সদর উপজেলার মাহমুদপুর গ্রামের দুখী রামের ছেলে। জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, নিহত সুকুমার ঋষখালী গ্রামে বিয়ে করে কয়েক বছর ধরে ঘরজামাই থাকতো। বুধবার রাতে একদল চরমপন্থি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর ইন্দরপাড়া গ্রামের একটি খালের মধ্যে নিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যার পর লাশ ফেলে রেখে যায়। পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আরো জানান, সুকুমার চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির (জনযুদ্ধ) সঙ্গে যুক্ত ছিল। প্রতিদ্বন্দ্বী চরমপন্থি সংগঠন বিপ্লবী কমিউনিষ্ট পার্টি হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/১২১৫ ঘ.