মুন্সীগঞ্জ, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-দোহার সড়কের পাশে শ্রীনগর কুসারিপাড়া এলাকার একটি ডোবা থেকে পুলিশ বুধবার সকালে অঞ্জাত পরিচয়ের একটি লাশ উদ্ধার করেছে।
লোকটির বয়স ৪০-এর কোঠায়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, লোকটির পরনে কোন বস্ত্র ছিল না।
পুলিশ কর্মকর্তার ধারনা অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে।
কামরুল ইসলাম জানান, এ ব্যাপারে শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২২০০ঘ.
bdnews24